নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদমাধ্যম যত্রতত্র ভূঁইফোড় সংগঠনের নামে অপ-সাংবাদিকতা মিথ্যা প্রচারণা ও সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, সদস্য শাহান সা, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন,দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর প্রেসক্লাবের সহ সম্পাদক তৌবুর রহমান, সদস্য রকিবুল হাসান, জাকির হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ৫০০ টাকা দিয়ে গলায় কার্ড ঝুলিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এদের পেশা। মাস শেষে এদের কোন নিউজ খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার ফেসবুক পেজ ও ইউটিউব খুলে এ আইয়ের সাহায্যে নিউজ লেখে আপলোড দিয়ে বনে যাচ্ছেন বড় মাপের সাংবাদিক। এদের বিরুদ্ধে আজ আমরা পেশাদার সাংবাদিক মাঠে নেমেছি। এদের কঠোর হস্তে দমন করতে হবে। কোথায়ও কেউ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করলে সেখানেই তাকে বেঁধে রেখে প্রশাসনকে জানানো অনুরোধ জানান বক্তরা।
পড়ুন : দিনাজপুরে জেলা ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত


