বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পাবনায় নকল দুধ তৈরির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকায় নকল দুধ তৈরির দায়ে পলি ঘোষ নামে এক নারীকে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকায় উত্তম ঘোষের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরেন মাইসা খান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে ওৎ পেতে থেকে উত্তম ঘোষের বাড়িতে বড় আকৃতির পাতিলে উৎপাদনকৃত নকল দুধসহ নকল দুধ উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ, ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এই অভিযানে নকল দুধ উৎপাদনের মূল হোতা উত্তম ঘোষকে বাড়িতে পাওয়া না গেলেও তার স্ত্রী পলি ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার স্বামীর সাথে প্রতিনিয়ত নকল দুধ উৎপাদনে সহায়তার কাজ করেন বলে স্বীকার করেন৷ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত মালামাল, অভিযুক্তের স্বীকারোক্তি ও সকল প্রমাণাদির ভিত্তিতে অভিযুক্ত পলি ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্ত তার কৃত অপরাধের জন্য ক্ষমাপ্রার্থনা করলে তার অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধা শ্বাশুড়ির কথা বিবেচনা করে অর্থদণ্ড প্রদান সাপেক্ষে তাকে জেল দেয়া হয়নি। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন