বিজ্ঞাপন
বিজ্ঞাপন

হাটিকুমরুল মহাসড়কে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে আলোচিত সড়ক দুর্ঘটনার আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. লুৎফর রহমানের নেতৃত্বে তাড়াশ উপজেলার হিমনগর গ্রামের নিজ বাড়ি থেকে জাকির হোসেন ও আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোনায়েম হোসেন জেমস, শুটার শাকিল ও রাসেল সরকারসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার বাদী নিহত রোকন ফারুকীর ভাই ফেরদৌস মামুন অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনার আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অভিযোগে তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানা আমলি আদালতে মামলা করার আবেদন করলে আদালত সলঙ্গা থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। পরে সলঙ্গা থানা পুলিশ হত্যা মামলা নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

ফেরদৌস মামুন আরো বলেন, পূর্বপরিকল্পিতভাবে তার ভাই রোকন ফারুকী ও ভাতিজা নাসিরুদ্দিন নান্টুকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মহাসড়কের হরিনচড়া একটি নির্জন স্থানে হাইয়েস গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তাছাড়াও জড়িত মোনায়েম হোসেন জেমসসহ সকল আসামীরা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পড়ুন:জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন