গাজীপুরের কোনাবাড়ীতে একটি টিনশেড বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টা ৩ মিনিটের দিকে কোনাবাড়ীর দেওয়ালীয়াবাড়ী এলাকার বাগানবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাগানবাড়ি মোড়ের একটি টিনশেড বাসাবাড়ির তিনটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ১টা ১৩ মিনিটে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ২টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে বাসার ভবন ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
পড়ুন:ওলিসের দুর্দান্ত গোলে জিতল ফ্রান্স
ইমি/


