বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বসুন্ধরা থেকে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ো পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ‘জি’ ব্লকের ৩ নম্বর সড়ক থেকে অনিককে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার মো. আকতারুজ্জামান ফুলু ও শিরিন আক্তারের ছেলে।
পুলিশের নথি অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে মিছিল নিয়ে আসছে। পুলিশের অভিযোগ, তারা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে দুপুর ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগে দুপুর ১টা ৫ মিনিটের দিকে কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

পুলিশের ভাষ্য, ভাটারা থানা এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিরুজ্জামান অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা গেছে।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অনিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
ভাটারা থানার এসআই আব্দুল কাদের জানান, গ্রেপ্তার অনিরুজ্জামান অনিকের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে মোট নয়টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
তবে এসব মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা অভিযোগগুলোর নিষ্পত্তির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পড়ুন:মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন