বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জয়পুরহাটে তিন মাস মেয়াদী যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী

জয়পুরহাটে তিন মাস মেয়াদী যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মকছুদুল কবীর। সভাপতিত্ব করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ এম খালেদ।

এসময় মৎস্য বিষয়ের সিনিয়র প্রশিক্ষক কাজী সৈয়দ তৌমুর কবীর, সহকারী প্রশিক্ষক মোহাম্মদ আলী রাজন, কৃষি বিষয়ের সহকারী প্রশিক্ষক মো. শামীম রেজা, প্রাথমিক চিকিৎসা বিষয়ের প্রশিক্ষক গোলাপ চৌধুরী, গবাদিপশু বিষয়ের প্রদর্শক এমদাদুল হক মিলন, পোল্ট্রি পামলন বিষয়ের প্রদর্শক মো. ফাইফুল ইসলাম ও যুব কার্যক্রমের সিডিও শামীম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণে ৪০ জন তরুণ-তরুণী অংশ নেন। প্রশিক্ষণে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি ও উদ্যানতত্ত্ব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের শেষ ধাপে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

পড়ুন : মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন