সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ‘ঘৃণ্য ষড়যন্ত্রের’ প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌরশহরের সড়কবাজার এলাকা প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন এলাকায় এসে জড়ো হন। পরে সম্মিলিত মিছিল বের হলে পৌরশহরের সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেনীকক্ষে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক


