বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জিয়ানগরে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

পিরোজপুরের জিয়ানগরে নির্মাণাধীন বাড়ির বাথরুমের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর মোল্লা (৫০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মোল্লা বালিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ আলী মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর মোল্লা একই এলাকার ফরিদ শিকদারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। বুধবার সকালে বাথরুমের ছাদে সিলিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যান তিনি।

স্থানীয়দের অভিযোগ, বাথরুমের ছাদের ওপর দিয়ে অনুমোদনহীনভাবে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের তার নেওয়া হয়েছিল। ওই তারের পাইপে ছিদ্র থাকায় কাজ করার সময় জাহাঙ্গীর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, বাড়ির মালিক ফরিদ শিকদার পল্লী বিদ্যুৎ অফিসকে না জানিয়ে ভবন নির্মাণ করেছেন। বিদ্যুৎ লাইন অপসারণের জন্য লিখিতভাবে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।

এ বিষয়ে বাড়ির মালিক ফরিদ শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পূর্বধলায় মসজিদে তালা: সংঘাত এড়িয়ে শান্তির পথে প্রশাসন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন