নরসিংদীর মাধবদী উপজেলার ভগীরথপুর গ্রামের দুই অসহায় পরিবারের জীবিকা নির্বাহের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা দিয়েছে জাকির হোসেন ভূইয়া ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের দুটির হাতে অটোরিকশা দুটি তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাকির হোসেন ভূইয়ার ছেলে ও মুক্তাদিন ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলসের পরিচালক মো. মুক্তাদিন ভূইয়া এবং মো. মোহাইমিন ভূইয়া অটোরিকশা দুটি হস্তান্তর করেন।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অটোরিকশা দুটি দেওয়া হয়েছে।
অটোরিকশা পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, অটোরিকশা দুটি তাঁদের পরিবারের নিয়মিত আয়ের সুযোগ তৈরি করবে। এ সময় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
সা/


