বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মোঃ মাছুম মিঞা নামের এক সাংবাদিকের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ওই সাংবাদিকের বাম চোখের উপরিভাগে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মকভাবে থেঁতলানো জখম করা হয়। এ সময় তাকে বাঁচাতে এসে তার বড় ভাই মাসুদ মিঞাও হামলার শিকার ও আহত হন।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানাধীন মঠের ঘাটে এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিক দৈনিক যুগযুগান্তর পত্রিকা ও অনলাইন ‘এম এইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলাকারীরা হলেন জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মোঃ জাহিদুল (৪০), মোঃ আবু সাঈদ (৩৫) এবং তাদের সাথে থাকা অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে অনলাইনে সংবাদ প্রকাশের পর থেকেই তারা সাংবাদিক মাছুম মিঞাকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করে হামলা চালায়। হামলাকারীদের ১ নং আসামি চাপাতি দিয়ে তার বাম চোখের উপরিভাগে খুনের উদ্দেশ্যে কোপ মেরে রক্তাক্ত জখম করে এবং তার বড় ভাই মাসুদ মিঞাকেও এলোপাতাড়ি মারধর করে তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
​
রূপগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে নিসচার মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন