জামালপুরের মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল প্রতিবাদ্যকে সামনে জামালপুরে ‘মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। কম্পপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রেল লাইন সংলগ্ন খেলার মাঠে শুক্রবার (২ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় চন্দ্রা যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন ১০ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: লিয়ন আহম্মেদ ও ঢাকার স্টাইলিশ গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর মো: নয়ন আহম্মেদ। জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্ব) মো: আতিকুর রহমান লিটন এর সভাপতিত্বে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো: শামীম আহম্মেদ খেলাটি উদ্ধোধন করেন।

খেলায় বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন মোছা: ভাবনা আক্তার। খেলাটি ধারাভাষ্যকার ছিলেন পাথালিয়া ক্লাব উত্থান এর সাধারণ সম্পাদক মমতাজুর রহমান বাদশা।

এ সময় আমাদের গ্রাম আমাদের ভাবনা সংগঠনের সভাপতি আরিফিন রাসেল মঞ্জু, পুলিশ সদস্য (অবসরপ্রাপ্ত) সাত্তার সহ হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সাভারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন