রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবোতে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের উঠান বৈঠক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভিংরাবো এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্দদ মাসুম। ২ অক্টোবর শুক্রবার বিকালে আয়োজিত উঠান বৈঠকে স্থানীয় ৫ শতাধিক নারী পুরুষ ভোটারদের সাথে নিয়ে উঠান বৈঠক করেন তিনি।

বৈঠকে আবু মোহাম্মদ মাসুম তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র স্বপ্নের রূপগঞ্জ হলো প্রতিটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেয়া। আমরা রূপগঞ্জ ইউনিয়নের আনাচে কানাচে সেই উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি। ভোটারদের মনজয় করে রূপগঞ্জবাসির স্বার্থে স্থানীয় মসজিদ মাদরাসা, রাস্তা ঘাট উন্নয়ন, ঈদগাহ, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন,জনগণের সরকারী সেবা প্রাপ্তিতে সন্তুষ্টি অর্জন করতে কাজ করছি। আবু মোহাম্মদ মাসুম আরও বলেন, আমাদের সমস্যা সমাধানে সরকারী বরাদ্দের দিকে চেয়ে থাকবো না,নিজের আয় রোজগার থেকে সেবা করে আসছি।

এ সময় স্থানীয় ভোটাররা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী সরকারের নির্যাতন সইতে গিয়ে হামলা,মামলায় জর্জরিত হয়েও আবু মোহাম্মদ মাসুম যেকোন মানবিক ডাকে সরাসরি কিংবা অর্থ দিয়ে জনগণের পাশে ছিলেন। করোনাকালীন ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া, এতিমখানা ও দরিদ্রদের সহায়তা করে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। তাই এ ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবু মোহাম্মদ মাসুম সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে দিলেন ইউএনও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন