দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিক অপসারণ শুরু

দীর্ঘ প্রায় দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পুরোনো ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ধ্বংসের জন্য ৯টি কনটেইনার নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে রাসায়নিক বহনকারী গাড়িগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে ছেড়ে যায়।

প্রথম ধাপে সরিয়ে নেওয়া ৯টি কনটেইনারের মধ্যে রয়েছে কের সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি কনটেইনার, মিথানলের পাঁচটি এবং থিনারের দুটি কনটেইনার। এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংস করার উদ্দেশ্যেই চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানির পর বিভিন্ন কারণে রাসায়নিকগুলো বন্দর থেকে খালাস করা হয়নি। এর সঙ্গে মামলা-সংক্রান্ত জটিলতাও যুক্ত হয়। ফলে বিপজ্জনক রাসায়নিক ভর্তি কনটেইনারগুলো দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকে।

এভাবে দীর্ঘদিন আটকে থাকা ২৯টি কনটেইনারে মোট প্রায় ৮১ টন রাসায়নিক পদার্থ রয়েছে। দীর্ঘ সময় ধরে এসব রাসায়নিক বন্দরে পড়ে থাকায় তা বন্দরের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে ওঠে। বিষয়টি সমাধানে সরকারের বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া হয়।

এর ধারাবাহিকতায় প্রথম ধাপে ৯টি কনটেইনার সরিয়ে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে। বিশেষ নিরাপত্তাব্যবস্থায় রাসায়নিক বহনকারী গাড়িগুলো চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে রূপগঞ্জের ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে যাত্রা করে।

পড়ুন : বাংলাদেশকে বিনিয়োগের শক্তিশালী কেন্দ্রে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন