মেহেরপুর সীমান্তে ৩ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) ভোরে কাজিপুর সীমান্তের মন্ডলপাড়ার মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে মালিকবিহীন ১ হাজার ২৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩২০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা।

উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

পড়ুন : মক্কা ও মদিনার মসজিদে নববীতে হুতিদের হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন