চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সদস্য হলেন পটিয়ার তারেক রহমান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার তারেক রহমান।
‎
‎গত শুক্রবার ক্লাবের সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী ১০১ সদস্যের এই কমিটির অনুমোদন দেন।
‎
‎নতুন কমিটিতে গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। মহাসচিব করা হয়েছে শওকত আজম খাজাকে।
‎
‎তারেক রহমান চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো হিসেবে যুক্ত রয়েছেন তারেক রহমান। এ প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
‎
‎এছাড়া চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে কাজ করছেন তিনি। চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় ক্রীড়া অঙ্গনেও তার সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।

বিজ্ঞাপন

পড়ুন:হেলমেট ছুড়ে ফেললেন মেজর (অব.) আখতারুজ্জামান

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন