দিনাজপুরে খোচনা রামকৃষ্ণ আশ্রম স্কুলের দুস্থ,অসহায় শিশুদের মাঝেশিক্ষা উপকরণ ও শুকনো খাবার বিতরণ করেছে রোটারী ক্লাব

রোটারী ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৮ নম্বর সাইতারা ইউনিয়নের অন্তর্গত খোচনা রামকৃষ্ণ আশ্রম স্কুলের দুস্থ,অসহায় শিশুদের মাঝে খাতা
(প্রত্যেক শিশুদের তিনটি করে খাতা) পেন্সিল, কলম, স্কেল, রাবার সহ সকালের নাস্তা(কলা, ডিম, পাউরুটি, কেক , লাড্ডু) বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোটারী ক্লাব অব দিনাজপুর আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাডভোকেট হুসনা -উল- আসমা’র সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান
প্রফেসর ডঃ শাহাদাত হোসেন খান লিখন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর ও রোটারী ক্লাব অব লালমনিরহাট’ এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান, ক্লাবের ট্রেজারার ডঃ আফরীণ আকতার বেলী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার সিংহ,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দিব্যেন্দু ভৌমিক কাজল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শেখ নূর এ আলম সদস্য এডভোকেট মো: ওয়ারিস উল ইসলাম অলি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ মহেন্দ্রসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। উল্লেখ্য,খোচনা রামকৃষ্ণ আশ্রম স্কুলের এক শতাধিক দুস্থ,অসহায় শিশুদের শিক্ষা উপকরণ ও শুকনো খাবার বিতরণ করা হয়

পড়ুন:শিশুর জন্য আনন্দময় হয়নি ‘আনন্দ স্কুল’, উঠে এসেছে আর্থিক অনিয়ম

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন