দিনাজপুরে ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে এক ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আজ ৫ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৬টার দিকে চিরিরবন্দর উপজেলার ফুলটঙ্গী ঈদগাঁও মাঠের পাশে শফিকুল ইসলামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মোকছেদুল ইসলাম (৪৩), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- চিরিবাসডাঙ্গা (কোম্পানি মোড়), থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি রাতে ভ্যান চালাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের গামছা ও লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার পর দুর্বৃত্তরা ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন