বিশ্ব বসতি দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। মেহেরপুর গণপূর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ শৈকত।
‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুসলেউদ্দিন ও ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন
সা/


