বিশ্ব শিক্ষক দিবসে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. তোজাম্মেল হোসেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম। অতিরিক্ত জেলা প্রশাসক পার্থপ্রতিম শীলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলাইমান শেখ এবং সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি এস এম শফিকুল ইসলাম মিন্টুসহ অন্যরা।

বক্তারা শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা, অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে।

এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন