নাটোরে আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। ​আহত মোয়াজ্জিনর নাম মোঃ সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

​জানা যায়, ভোর বেলা মসজিদে আজান শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশেপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা সেখানে
গিয়ে মসজিদের মেঝেতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।

​ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

​নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনোয়ার জাহান জানান, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে,থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে। আর ভিকটিমের পরিবার দ্বারা এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন