বিশ্ব শিক্ষক দিবসে শ্রীপুরে ৩২ অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ৩২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও সমিতির সভাপতি আবদুল হান্নান স্বজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার বিস্তার ও সমাজ গঠনে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তাদের অভিজ্ঞতা ও মূল্যবোধ নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নেতৃবৃন্দসহ প্রায় ৭০০ শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন