রূপগঞ্জে ৩ গ্রামের ১২ সমাজের কবরস্থানে রাস্তা ও প্রাচীর নির্মাণ উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের অর্থায়নে জাঙ্গীর, ভিংরাবো, সুরিয়াবো গ্রামের ১২ টি জামে মসজিদ ভিত্তিক সামাজিক কবরস্থানের যাতায়াত সড়ক ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া। ৫ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার জাঙ্গীর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ১২ টি সমাজের মসজিদের ইমাম,পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লিরা।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র নির্দেশনায় এলাকার সমস্যা সমাধানের কাজ করতে মাঠে আছি। আমি রূপগঞ্জ ইউনিয়নবাসির একজন সেবক। তাই এই এলাকার উন্নয়ন, জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। তাই ইউনিয়ন বাসির সেবায় নিয়োজিত আছি। যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের জন্যে কাজ করবো।

এ সময় স্থানীয় বক্তারা বলেন, ৩ গ্রামের ১২ সমাজের বৃহত্তর কবরস্থানের যাতায়াত রাস্তা নিয়ে একটি হাউজিং কোম্পানি বালি ফেলে দখলে নেয়। এতে ভোগান্তি ছিলো। তাই বর্তমান প্রশাসক নূরনবী ভুঁইয়া এলাকাবাসি নিয়ে রাস্তা করে দিলেন। পাশাপাশি প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করে দেন। এ সময় স্থানীয়রা কবরস্থান থেকে সুরিয়াবো পর্যন্ত রাস্তা নির্মাণের দাবী করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন