কাউখালীতে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)কে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত সময়ের মধ্যে মানিক হাওলাদারসহ অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি কাউখালীতে নিজ বসতঘরে একা থাকা জেসমিন বেগমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮-এর সহযোগিতা চান।

এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন