হাজারো মানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন কৃষক দল নেতা মিজান শেখ

পিরোজপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিজান শেখ আর নেই। রবিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়ির বালির মাঠে মিজান শেখের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মিজান শেখ শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না; পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে তিনি ভদ্র, মার্জিত, সদালাপী ও আদর্শবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ছাত্ররাজনীতির সময় থেকেই নানা প্রতিকূলতা, কারাবরণ এবং নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। রাজনৈতিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যেও তিনি নিজের বিশ্বাস, নীতি ও আদর্শের জায়গায় অটল ছিলেন।

তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। জানাজায় অংশ নেওয়া অনেকেই মিজান শেখের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন