চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ, নকশা বা দৃশ্য ধারণ এবং তা প্রচার না করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর ও জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। জাতীয় নিরাপত্তার দিক থেকেও বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংরক্ষিত এলাকা বিশেষভাবে সুরক্ষিত।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তাব্যবস্থা, নজরদারি ব্যবস্থা, স্থাপনার বিন্যাস, প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, জাহাজ ও পণ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য প্রকাশ বা প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর কর্তৃপক্ষ আইন ও প্রচলিত আইনে সংবেদনশীল তথ্যের অননুমোদিত ধারণ ও প্রকাশ দণ্ডনীয় হতে পারে। নির্দেশনা অমান্য করে বন্দর নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বন্দর ব্যবহারকারী সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহবান।

পড়ুন : ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন