নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার (পিএলসি) এর সার লোড-আনলোডে দীর্ঘদিন ধরে সারবাহী ট্রাক থেকে অবৈধ ভাবে টাকা আদায় বন্ধ করেছে পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার (৭ অক্টোবর) সকালে কারখানাটির ব্যাগিং সেকশনে নেতাকর্মীরা উপস্থিত হয়ে অবৈধ ভাবে চাঁদা বন্ধে নির্দেশনা দেয়।
নেতৃবৃন্দরা জানান, গত কয়েকদিন ধরে একটি চক্র সার কারখানার ব্যাগিং সেকশনের শ্রমিক ও সার পরিবহনকারী ট্রাক থেকে অবৈধ ভাবে ৫০০ থেকে ১ হাজার টাকা আদায় করে আসছিল।
এমন সংবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবৈধ ভাবে টাকা আদায় বন্ধ উদ্যোগ নেয়।
এরই অংশ হিসেবে চাঁদাবাজি বন্ধে ব্যাগিং সেকশনের শ্রমিক ও ট্রাক চালকদের অবৈধ ভাবে কাউকে কোনো অর্থ না দেওয়ার কথা জানান। যদি কেউ টাকা চায় তাকে আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানান নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সার কারখানার জিএম (প্রশাসন) ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট এম এ বাসেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান,
গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ভূইয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন,
সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পড়ুন : বাদ পড়া ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সা/


