নিজস্ব জমি-ভবনের দাবিতে বিয়াম স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব জমি, স্থায়ী ক্যাম্পাস ও বহুতল ভবনের দাবিতে মাদারীপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। ‘নিজস্ব জমি চাই, বহুতল ভবন চাই’ এমন স্লোগানে বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের গেটের সামনে প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় দাবি আদায়ের আবহ। হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা মানববন্ধনে অংশ নেন। এ সময় ‘বিয়াম ল্যাবরেটরি স্কুলের নামে নিজস্ব জমি চাই’, ‘বিয়াম ল্যাবরেটরি স্কুলে বহুতল ভবন চাই’সহ নানা স্লোগান দেন তারা।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, মাদারীপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে নিজস্ব জমি ও পর্যাপ্ত অবকাঠামো না থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পড়াশোনার পরিবেশের কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়ের নামে নিজস্ব জমির ব্যবস্থা করা প্রয়োজন।

আকলিমা, সুইটি, নাদিরা, দোলা, শিরিনা, মোকলেস, মামুন,দেলবার, দিদার, বেলাল রিজভী, ফরিদ উদ্দিনসহ বেশ কয়েকজন অভিভাবকরা বলেন , “আমাদের সন্তানদের ভালো শিক্ষার জন্য আমরা নিয়মিত বিদ্যালয়ে পাঠাই। কিন্তু একটি প্রতিষ্ঠানের নিজস্ব জমি ও স্থায়ী অবকাঠামো না থাকাটা দুঃখজনক। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং বিদ্যালয়ের জন্য নিজস্ব জমির ব্যবস্থা করুক।”

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীরা জানায়, “আমরা সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে চাই। আমাদের বিদ্যালয়ের নিজস্ব জমি ও একটি আধুনিক ভবন হলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও আরও ভালোভাবে অংশ নিতে পারব।”

অভিভাবকরা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো যত উন্নত হবে, শিক্ষার্থীদের মনোযোগ ও শিক্ষার মানও তত বাড়বে। তাই বিষয়টি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ দাবি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত বিদ্যালয়ের নামে নিজস্ব জমি বরাদ্দের উদ্যোগ নেয় এবং সেখানে পরিকল্পিত বহুতল ভবন নির্মাণের ব্যবস্থা করে। এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি মাদারীপুরে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পথ আরও সুগম হবে।

মানববন্ধনে বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন