ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জেরে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চর চারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত ১ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছকির বাড়ি ও আক্কার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ  চলে আসছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে গত দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির ও কিছকির বাড়ির আলামিনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতেই দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন