দাউদপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভুঁইয়ার গণসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভুইয়া স্থানীয় কালনী বাজারে আসা ভোটারদের সাথে গণসংযোগ করেছেন। ১১ অক্টোবর রবিবার সকালে উপজেলার কালনী বাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি আফজাল মোল্লা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক রহিম মোল্লা, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাদল শিকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল ভুঁইয়াসহ স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

এ সময় ভোটারদের উদ্দেশ্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভুঁইয়া তার বক্তব্যে বলেন, দাউদপুরের মাদক, সন্ত্রাসের তান্ডব বেশি, এখানে বিগত সময়ে উন্নয়ন হয়নি। নারায়ণগঞ্জ- ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু স্বপ্নের রূপগঞ্জ গড়ার ঘোষণা দিয়েছেন। আমরা তার একনিষ্ঠ কর্মী হিসেবে স্বপ্নের দাউদপুর গড়ে তুলবো। বিগত সময়ে আওয়ামী হায়েনাদের করা হামলা,মামলা, জেল জুলুমেও দমে না গিয়ে দলীয় সকল কর্মসূচি যথাসময়ে পালন করেছি। এলাকাবাসীর পাশেই ছিলাম। সামনেও থাকবো। এ সময় তিনি আরও বলেন, দাউদপুরের রাস্তা ঘাট উন্নয়ন, দরিদ্রদের সহায়তা, মসজিদ মাদরাসায় দান অনুদান অব্যাহত আছে। জনগণের দোয়া ও ভালোবাসা আছে। আশা করছি জনগণ আমাকে তার মূল্যবান মতামত দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।

পড়ুন : বন্দরে বিল থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন