বাফুফের ‘উইমেন’স ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম (টিআইপি) এর চ্যাম্পিয়ন রাজীব রাবেয়া ব্যান. ফুটবল একাডেমি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দেশের নারী ফুটবলে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘উইমেন’স ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম (টিআইপি) – সিলেট ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মসূচির সকল ম্যাচ সিলেট জেলা স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এই ট্যালেন্ট হান্টের মূল লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূল পর্যায় থেকে নারী ফুটবলারদের প্রতিভা অন্বেষণ, তাদের খেলার মান উন্নয়ন এবং জাতীয় পর্যায়ের জন্য সম্ভাবনাময় ফুটবলার খুঁজে বের করা। টিআইপি-র আওতায় সিলেট জেলার মোট ৮টি ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।

আজ ১১ অক্টোবর ২০২৬ তারিখে সকালে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২:০০টায় ফাইনাল ম্যাচ শুরু হয়। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আজকের ম্যাচের ফলাফল:

· সেমিফাইনাল-১:

সিলেট সুগন্ধা ফুটবল একাডেমি ০ – ১ রাজীব রাবেয়া ব্যান. ফুটবল একাডেমি, সিলেট

সেমিফাইনাল-২:

ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ৪ – ০ সিরাজনগর ফুটবল একাডেমি, মৌলভীবাজার

ফাইনাল:

রাজীব রাবেয়া ব্যান. ফুটবল একাডেমি, সিলেট ৩ – ০ ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি

চ্যাম্পিয়ন: রাজীব রাবেয়া ব্যান. ফুটবল একাডেমি, সিলেট

রানার্স-আপ: ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি

সিলেট পর্বের এই ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম থেকে ইতোমধ্যে কয়েকজন গোলকিপার এবং সেমিফাইনাল ও ফাইনালের খেলা শেষে বেশ কিছু পজিশনে, ফুটবলার বাছাই করা হয়েছে।নির্বাচিত ফুটবলাররা আগামী ১৩–১৯ অক্টোবর পর্যন্ত বাফুফে ভবনে অবস্থিত নারীদের ক্যাম্পে যোগ দেবেন। সেখানে হেড কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে ছয়টি ট্রেনিং সেশনে অংশ নেবেন।

ভবিষ্যতেও দেশের নারী ফুটবলের উন্নয়নে বাফুফে এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।

পড়ুন : ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন