সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন— অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১১ অক্টোবর) রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকার সুনির্দিষ্ট তথ্য রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগেও তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারকৃত এই দুই সাবেক সেনাসদস্যকে ঠিক কোন মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
লেফটেন্যান্ট কাজী গুলশান আরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সফল নারী উদ্যোক্তা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (২০০২-২০০৭ সময়কালে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন)।
সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায় শুরু করেন। তিনি ২০১১ সালে ‘আইদিন বুটিকস’ (Aydin Boutiques গ্রুপ অব কোম্পানি) প্রতিষ্ঠা করেন এবং ২০১৩ সাল থেকে পূর্ণটাইম ব্যবসা পরিচালনা করছেন। তাঁর প্রতিষ্ঠানে পোশাক, ব্যাগ ও জুতার ব্যবসা রয়েছে। তাঁর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়।তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (২০০২-২০০৭ সময়কালে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন)।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই (EME) কোরের এই কর্মকর্তা সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শীর্ষ ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ ইএমই-এর কমান্ড্যান্ট (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) পদে উন্নীত হন।
পেশাজীবন (অবসর উত্তর): সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি করপোরেট খাতে যুক্ত হন। তিনি আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার (COO) এবং এন এন বিল্ডার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (DMD) হিসেবে দায়িত্ব পালন করেন।
পড়ুন : সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
সা/


