দিনাজপুরে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর, ফকিরগঞ্জ এবং বাশালগাঁও বিওপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ভারতীয় মদ ২৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ১৫০ পিস, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ৯১ পিস,বিক্রয় নিষিদ্ধ সিরাপ ৩৩৪ বোতল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সিরাপের সর্বমোট সিজার মূল্য ১,৯৯,৪০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন : টঙ্গীতে ঔষধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন