দোহারে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

ঢাকার দোহার উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দোহার থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

অপরাধীদের ছাড়াতে কোন রাজনৈতিক দলের প্রতি সহমর্মিতা দেখানো পুলিশের দায়িত্ব নয়। পুলিশ সব সময় আইনের গতিতে চলবে। কোন অপরাধী অপরাধ করে ছাড় পাবে না বলে করা বার্তা দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারবভীন।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হানিফ, দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ ইউনুস আলী খান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভূঁইয়া, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দোহার শাখার সভাপতি অমিতাভ পাল অপু, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রাজবংশী, এ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, দোহার উপজেলা স্বেচ্ছাসেকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ সরকারসহ আরও অনেকে।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে মব সৃষ্টি করে ইউপি সদস্যকে নির্যাতন, সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন