গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ফিরোজ শিকদার নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন আদালত।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। এ সময় ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টকা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী।
মামলার বিবরণীতে জানা যায়,২০২৩ সালের ১৬ ডিসেম্বর কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামে বাড়ির পাশে ভুক্তভোগী ১৫ বছরের এক শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসামি ফিরোজ শিকদার। এ ঘটনায় চার দিন পর ২০ ডিসেম্বর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তিন বছর বিচার প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর ( পিপি) আ্যডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, কাশিয়ানী থানার একটি ধর্ষন মামলায় একমাত্র আসামী ফিরোজ সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম । এ সময় ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টকা দেওয়ার নির্দেশ দেয় আদালতের বিচারক। এ রায়ে ভুক্তভোগী পরিবার ও আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করছি।
পড়ুন : সৌদি আরবে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সা/


