নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে চাল,ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম।
১৬ অক্টোবর শুক্রবার বিকালে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মন্ডপে আগত দর্শনার্থী ও পূজাদানকারীদের আপ্যায়নের লক্ষ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে আবু মোহাম্মদ মাসুম বলেন, মুসলিম হিন্দু সম্প্রদায়ের সহাবস্থানে সৌহার্দ্যতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র নির্দেশনায় তাদের নিরাপত্তা ও পূজায় আগত দর্শনার্থী, সনাতনীদের পূজাদানকালে আপ্যায়ন সুবিধায় খাদ্য সামগ্রী পাঠিয়েছি। পাশাপাশি তাদের নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা নিয়োজিত রয়েছেন।
পূজামন্ডপের পরিচালনা কমিটির সদস্যরা আজ দিনভর এসব খাদ্য সামগ্রী গ্রহণ করেন।
পড়ুন : শ্রীপুরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন


