সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ত্রিশালে সাংবাদিকদের মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ গেইটের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব যমুনা টেলিভিশনের বু্্যরো প্রধান এস এম হোসাইন শাহিদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, অধ্যাপক গোলাম মোস্তফা সরকার সহ সভাপতি রেজাউল করিম বাদল,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন,সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির,মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, চ্যানেল ২৪ এর রিপোর্টার নাজমুস সাকিব,আমার দেশ পত্রিকার প্রতিনিধি ফয়জুর রহমান ফরহাদ, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি মামুনুর রশিদ দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি আতিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে গুলি করে হত্যা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি।

পড়ুন:পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন