নৌকাবাইচে বিজয়ের আনন্দের মধ্যেই শোক, প্রাণ গেল চার সন্তানের জনকের

জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে এ ঘটনা ঘটে। তাঁকে ইসলামপুর হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কটাপুর ঘাটে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘আনন্দ তরী বনাম বিজয় এক্সপ্রেস নামে নৌকা দুটি অংশ নেয়। ওই নৌকার সঙ্গে নৌকারবাইচে হিসেবে নৌকাতে ওঠেন ডিগ্রীরচর আগ্রাখালী এলাকার বাসিন্দা নদর আলীর বড় ছেলে হাসান আলী। প্রতিযোগিতায় নৌকাটি বিজয়ী হলেও এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন হাসান। পরে তাঁকে ইসলামপুর হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই তাঁর মৃত্যু হয়।

হাসান আলী চার সন্তানের জনক। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র:: চিফ হুইপ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন