পিএম’র আগমনে গ্রীন এন্ড ক্লিন সিটি নতুন রূপে

আগামী ২০ অক্টোবর গ্রীন এন্ড ক্লিন সিটিতে আসছেন দেশের প্রধান মন্ত্রী। ঝক ঝকে এবং চক চকে এই শহর আবারো পুরাতন সাজকে নতুন রূপ দিচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে পিএম এর আগমনে প্রস্তুতি নিচ্ছে।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটের সময় রাজশাহী ধর্মসভা মন্দির পূজামন্ডপ পরিদর্শন করবেন। বিকেল ৩টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী মাঠে (মাদ্রাসা মাঠ) আয়োজিত জনসভায় যোগদান করবেন এবং ইক্ষু চাষীদের মাঝে প্রণোদনা বিতরণ করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) প্রস্তুত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণ, প্রয়োজনীয় সড়ক সংস্কারসহ নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানান, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন