মডেল আকাঙ্ক্ষা চৌধুরীকে অপহরনের চেষ্টা

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’খ্যাত পরিচিত মুখ ও মডেল আকাঙ্ক্ষা চৌধুরী পুনেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম অব্যবস্থাপনা, হেনস্তা এবং ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। পুনের পেডকর গ্রাউন্ডসে আয়োজিত ওই অনুষ্ঠানে পারিশ্রমিক পরিশোধ না করা, বিনা অনুমতিতে ছবি ব্যবহার এবং নিরাপত্তার চরম অবহেলার গুরুতর অভিযোগ তুলে আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই তারকা।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, পুরো আয়োজনের দায়িত্বে থাকা ব্যক্তিদের চরম অপেশাদারিত্ব ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা। তার সঙ্গে যোগাযোগ রাখা আয়োজক দলের মাত্র তিন জন সদস্যের বয়স ছিল ১৮ বছরের কাছাকাছি। নিয়ম অনুযায়ী রাত সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ হওয়ার কথা থাকলেও, সেই সময় পর্যন্ত তাঁকে নিতে কেউই উপস্থিত হননি। পরবর্তীতে বারবার তাগাদা দেওয়ার পর লোক পাঠানো হলে পরিস্থিতি আরও জটিল ও অস্বস্তিকর হয়ে ওঠে।

নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার অভিযোগ করে আকাঙ্ক্ষা জানান, সেই মুহূর্তে নিজের কোনো টিম বা সহকর্মী সঙ্গে না থাকায় তিনি তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তিনি ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানালেও আয়োজকরা বিষয়টি পাত্তাই দেননি, বরং তাকে উপেক্ষা করে উপহাস করতে থাকেন।

ঘটনাটিকে এক ধরনের ‘অপহরণ’ বলে বর্ণনা করে তিনি বলেন, “তারা কিছুতেই গাড়ি থামাচ্ছিল না। পরে আমি বাধ্য হয়ে চড় মারি এবং তখন গাড়ি থামায়। এখন তাদের বিরুদ্ধে মামলা করব আমি।”

তিনি আরও জানান, দল সঙ্গে না থাকায় মাঠের ভেতরে প্রবেশ করা নিরাপদ নয় বলে তিনি চিৎকার করে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাঁর উদ্বেগ তোয়াক্কা না করেই তাঁকে গাড়িতে বসিয়ে জোর করে অনুষ্ঠানস্থলের দিকে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গাড়ির ভেতরেই তিনি চড় মারার পর গাড়িটি থামানো হয়।

শুধু এই জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনাই নয়, এর পাশাপাশি চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ না করা এবং প্রচারণা বা প্রমোশনের কাজে তাঁর ছবি যত্রতত্র ব্যবহার করার অভিযোগও তুলেছেন এই মডেল। তবে এসব গুরুতর অভিযোগের বিষয়ে আয়োজক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে প্রতিবেদনে পাওয়া যায়নি।

পড়ুন: টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, চালক আহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন