নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, ভক্তদের ঢল

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শঙ্খ, ঘণ্টা, ঢাক-ঢোল ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। এ সময় দেবী দুর্গার কুমারী রূপের আরাধনায় অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ভক্ত ও পূর্ণার্থী সমবেত হন।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) সকালে ৬ বছর ৬ মাস ১৮ দিন বয়সী শিশু শ্রীশ্রী কুমারী শ্রেয়সী ভট্টাচার্যকে কুমারীর আসনে বসিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভরদ্বাজ গোত্রের শ্রেয়সী চাষাঢ়ার বেইলী টাওয়ারে অবস্থিত ‘আনন্দ ভুবন’ স্কুলের প্রাক্-প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ডা. সুমন ভট্টাচার্য এবং মা অর্পিতা ভট্টাচার্য। তাঁদের বাসা নগরীর গলাচিপা এলাকার ১৫৮/২ বঙ্গবন্ধু সড়কে।

পূজার আনুষ্ঠানিকতায় কুমারীকে দেবীরূপে আসনে বসিয়ে ষোড়শ উপাচারে পূজা করা হয়। মন্ত্রপাঠ ও ঢাক-ঢোলের বাজনার মধ্য দিয়ে ভক্তরা দেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন। পরে প্রার্থনা ও অঞ্জলি শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার মাতৃরূপের আরাধনা করা হয়। এ পূজায় অংশ নিয়ে ভক্তরা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে, কুমারী পূজা উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পূজার আনুষ্ঠানিকতা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

পড়ুন : এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই: আইনমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন