সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৯টি মামলার এজাহারভুক্ত গরু চোর মো. লিটন শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে।
সোমবার দুপুরে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গরু চুরির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল গতকাল রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে করে।
তিনি আরও জানান, আইনগত ও আইনি প্রক্রিয়ার কার্যক্রম শেষ করে আজ দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির সিন্ডিকেট ও তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পড়ুন : কেউ আইনের উর্ধ্বে নয়: ইশরাক ইস্যূতে আইনমন্ত্রী
সা/


