বিপুল পরিমাণ ইয়াবা পিলসহ ১ জনকে আটক করেছে জেলা ডিবি

রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে ৭ হাজার ৩শত ৭৫ পিছ ইয়াবা ও ০১ (এক) টি ট্রাক উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে আটক করেছে।

বিজ্ঞাপন

১৯ অক্টোবর দিবাগত গভির রাতে জেলার দূর্গাপুর থানাধীন গোপালপাড়া পুরাতন পান হাটার সামনে অভিযান পরিচালনা করে ডিবি। ওই সময় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ সুপার মামুন অর রশিদ এর সার্বিক দিকনিদের্শনায় অভিযান পরিচালনা করা হয়। জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ দুর্গাপুর থানাধীন হাটকানপাড়া বাজার এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। ওই সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুরাতন পান হাটার সামনে দুইজন ব্যক্তি একটি ট্রাকসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশের তৎপরতায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার শামীম রেজা (২৬) আটক হয়।

মোঃ শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘি গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলর।

ডিবি পুলিশ বিধি মোতাবেক অভিযুক্ত শামীম রেজার দেহ ও ব্যবহৃত ট্রাক নং-ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ তল্লাশি করে। ডিবির তল্লাশিতে ড্রাইভিং সিটের নিচ হতে ৩৮টি জীপারযুক্ত প্যাকেটে মোট ৭৩৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

তাৎক্ষণিক অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।

অপর একজন মাদক ব্যবসায়ী ঘঠনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক অভিযুক্ত মোঃ জনি আলী (২৮), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার দানিয়ালপুর, শিবগঞ্জ থানাধীন
তোহরুল ইসলামের ছেলে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এই তথ্য নিশ্চত করেছেন, সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি ও মুখপাত্র মিডিয়া সেল রাজশাহী।

পড়ুন:খালিয়াজুরীতে আদালতের রায় অমান্য করে ব্যবসায়ীর জমি দখল

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন