অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না : আইজিপি

অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।

সোমবার রাতে নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক বলেন, এবার সারদীয় দূর্গা উৎসব নিবিঘ্নে পলানের জন্য সারাদেশে তিনলাখের বেশী আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাক সদস্য।

তিনি বলেন, আগামীতে এমন পরিবেশ সৃষ্টি করুন যাতে ধমীয় উৎসব পালনে কোন আইনশৃংখলা বাহিনীর প্রয়োজন না হয়। প্রতিটি জেলায় ও উপজেলা খারাপ লোকের তালিকা আমাদের কাছে আছে। এসব সন্ত্রাসী, চাদাঁবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এসব সন্ত্রাসী চাদাঁবাজরা যাতে র্দীঘ মেয়াদে জামিন না হয় সেই ব্যবস্খা কোট করবে বলে তিনি আশা করেন। সন্ত্রাসী, চাদাঁবাজরা গ্রেফতার হলে দেশের আইনশৃংখলা পরিস্থিতি দ্রতি স্বাভাবিক হবে। দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, জনমনে স্বস্তি ফিরবে। দেশে স্থিতিশীল হলে বিদেশী বিনিয়োগ বাড়বে, দেশের অর্থণীতির চাকা সচল হলে মানুষে জীবন যাত্রার মান বাড়বে।

কুষ্টিয়ার লালন মেলার টাইম বোমার বিষয়ে আইজিপি বলেন, কুষ্টিয়ার লালন মেলার বিষয়ে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিলো দুস্কৃতিকারিরা নাশকতা করতে পারে। দেখাগেলো দুস্কৃতিকারিরা মেলার ভেতরে নয় বাইরে একটা জয়গায় টাইম বোমার মতো একটি জিনিস রেখে গেছে। পুলিশ তৎপরতা ছিলো বলে দ্রুত সেটি নিরসন করা হয়েছে।

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশকে ঘুরে দাঁড় করাতে সদস্যদের মনোবল, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে।

আইজিপি আরও বলেন, পাড়া-মহল্লায় তরুণদের মাদকাসক্তি বাড়ছে, যা বিভিন্ন অপরাধের অন্যতম কারণ হয়ে উঠছে। কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ-জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন