গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি বিলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য বিলাল উদ্দিনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা গোয়াইনঘাট প্রেসক্লাবের অতীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সাংবাদিকতার মান উন্নয়নসহ এলাকার জনকল্যাণমূলক সংবাদ প্রকাশে ক্লাবটি আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাব পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

পড়ুন : ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন