গাজীপুরে ভূমিদস্যুতা ও অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

গাজীপুর মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের ভাড়ারুল এলাকায় ভূমিদস্যু, জমি দখলবাজ ও বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের উচ্ছেদ, অপপ্রচার এবং সাজানো ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল১১ টায় ভাড়ারুল এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে জমি দখলের পাঁয়তারা ও মিথ্যা মামলার প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। একই সাথে তারা নিজেদের ভিটেমাটি রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রয়কৃত জমি দখল এবং ভিটেমাটি থেকে স্থানীয় অধিবাসীদের উচ্ছেদের নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে কালাম প্রধান নামের এক ব্যক্তি। কালাম প্রধান ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখল, সাধারণ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের দাবি, এমনকি পরীক্ষা চলাকালীন সময়ে এক পরীক্ষার্থীকেও ভুয়া মামলায় আসামি করে চরম হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনির হোসেন বলেন, “আমাদের ক্রয়কৃত জমি দখলে নিতে ও আমাদের উচ্ছেদ করতে কালাম প্রধান বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। এমনকি আমার ছেলে এইচএসসি পরীক্ষার হলে থাকলেও তাকে ভুয়া ঘটনার মামলায় আসামি করা হয়। বর্তমানে আমাদের জীবনের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। কালাম প্রধানের লোকজন প্রতিনিয়ত আমাদের বাড়িঘরে এসে হুমকি-ধামকি দিচ্ছে।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী উক্ত এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো প্রকার প্রভাব ছাড়া নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তারা ভূমিদস্যু ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পড়ুন : ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন