দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮

দিনাজপুরের নবাবগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ মোট ৪টি গাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় লুণ্ঠিত কিছু মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন।

তিনি জানান, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে নবাবগঞ্জ থেকে ভাদুরিয়াগামী পাকা সড়কের জামালপুর এলাকায় ১২ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে চালক, হেলপার ও যাত্রীদের জিম্মি করে। এ সময় তাঁদের মারধর করে বিভিন্ন গাড়ি থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

লুণ্ঠিত মালামালের মধ্যে ছিল ২৮টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, একটি কম্পিউটার মনিটর, ৩টি ট্যাব, নগদ ১৪ হাজার ৩০০ টাকা, ওষুধ, বিভিন্ন ডকুমেন্টসহ অন্যান্য সামগ্রী।

এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক মো. আরাফাত প্রামাণিকের অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়। পরে গোয়েন্দা পুলিশের অভিযানে নামে।

অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা শাকিল সরকার, রুহুল আমিন, রাশেদ মিয়া, রবিউল প্রধান ওরফে রুবেল, সাজু মিয়া, আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান, শাহিন মিয়া এবং মিরাজ মিয়াকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হলেও অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ অক্টোবর সন্ধ্যার পর বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে দুটি ল্যাপটপ, ইনফিনিক্স, অপো, ভিভো, অনার ও স্যামসাং ব্র্যান্ডের একটি করে মোবাইল ফোন, একটি বাটন ফোনসহ কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৬৬

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন