দিনাজপুর পীরগঞ্জে ১ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে আবারও বড় সাফল্য দেখালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজ্ঞাপন

২১ অক্টোবর ২০২৬ তারিখে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য দেখিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ট্যাবলেটের সিজার মূল্য ২,০০,০০০ টাকা (দুই লক্ষ টাকা)।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

পড়ুন : প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, বিভাগীয় কমিশনার প্রত্যাহার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন