দিনাজপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার বিকেল থেকে দিনাজপুরের ১৩টি উপজেলায় বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ে বিসর্জন দেওয়া হয় দুর্গাপ্রতিমা।

এ বছর দিনাজপুর জেলায় ১ হাজার ৩১৭টি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। দিনাজপুর পৌর এলাকায় প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারণ করা হয় পুনর্ভবা নদীর সদরঘাট এলাকা।

বিকেল সাড়ে তিনটা থেকে সদরঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। এর আগে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে মিছিলসহ প্রতিমা নিয়ে আসেন পূজারিরা। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।

এ সময় বিসর্জনস্থলে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন আনসার ও বিজিবি সদস্যরা। সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন কার্যক্রম শেষ করার কথা জানান সংশ্লিষ্টরা।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। এর মধ্য দিয়েই শেষ হয় পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।

বিজ্ঞাপন

পড়ুন : সীতাকুণ্ডে বিলবোর্ডে মাইক্রোবাসের সজোরে ধাক্কা: মা-মেয়ে নিহত, আহত ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন