অসুস্থ ভূমিমন্ত্রীকে আনা হলো ঢাকায়

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় আনা হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ভূমিমন্ত্রী কয়েক দিন আগে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন। দেশে ফেরার পর গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। হাসপাতালে ভর্তির পর তাকে রক্ত দিতে হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেয়া হয়েছে। এখন ঢাকার বিএমইউ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছে। ভূমিমন্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাই।’

এর আগে, গত বুধবার (২১ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহতের মরদেহ ফেরাতে স্বজনদের আকুতি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন