গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমআ গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন ছাত্র ও যুব সমাজ, গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট বাজার কমিটির সেক্রেটারি হাফিজুর রহমান বাবুল, বৈষম্যবিরোধী আন্দোলনের তরুণ ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন, ইত্তেহাদ একাডেমির পরিচালক সুলতান মাহমুদ ,গোলাম হোসেন আযম ,তোফায়েল আহমদ উসমানী, আব্দুর রাহমান, মাহদি হাসান মাহফুজ, দেলওয়ার হোসেনসহ এলাকার যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সকল ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং প্রশাসনের জবাবদিহি ও জননিরাপত্তায় কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

প্রথম দাবিতে গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নিয়মিত টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

দ্বিতীয় দাবিতে সকল ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

তৃতীয় দাবিতে গোয়াইনঘাটে মাদক বিক্রি, সরবরাহ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদকের উৎস শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর দাবি তোলা হয়।

চতুর্থ দাবিতে অনলাইন জুয়ার প্রচার, পরিচালনা, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট সাইবার অপরাধ শনাক্তে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সাইবার অপরাধ দমন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পঞ্চম দাবিতে আইনশৃঙ্খলাসংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তি, নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভার আয়োজন, নাগরিকদের সঙ্গে প্রশাসনের সমন্বয় বৃদ্ধি এবং গৃহীত পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা গোয়াইনঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন